Hall-24 Convention Center

Policies

হল-২৪ বুকিং এর নিয়মাবলী

  • অনুষ্ঠানাদির জন্য ভাড়ার টাকা "হল-২৪ বুকিং প্রযত্নেঃ এরিয়া সদর দপ্তর চট্টগ্রাম "(Hall-24 Booking, C/O-Area HQ Ctg") চট্টগ্রাম সেনানিবাস এর অনুকুলে পে অর্ডার/ব্যাংক ড্রাফট এর মাধ্যমে পরিশোধ সাপেক্ষে হল-২৪ সংরক্ষণ করা যাবে।।

  • যদি কোন কারণ বশত: কেহ বাতিল করতে চান তাহলে নিম্নে বর্ণিত নীতিমালা প্রযোজ্য হবে:

    ১. ৪৫ দিন পূর্বে বুকিং বাতিল করলে জমাকৃত টাকা হতে শতকরা ১৫ ভাগ হিসাবে কর্তন করা হবে।
    ২. ৪৪-৩১ দিন পূর্বে বুকিং বাতিল করলে জমাকৃত টাকা হতে শতকরা ২০ ভাগ হিসাবে কর্তন করা হবে।
    ৩. ৩০-১৫ দিন পূর্বে বুকিং বাতিল করলে জমাকৃত টাকা হতে শতকরা ৫০ ভাগ হিসাবে কর্তন করা হবে।
    ৪. ১৫ দিন অথবা তার কম সময়ে বুকিং বাতিল করলে জমাকৃত টাকা হতে শতকরা ৮০ ভাগ হিসাবে কর্তন করা হবে।
    ৫. দিন খালী থাকা সাপেক্ষে গ্রহনযোগ্য বিশেষ কারণে বুকিং তারিখ (মূল অনুষ্ঠান) এর ১৫ দিন (সর্বোচ্চ ০২ বার) পূর্বে বুকিং/অনুষ্ঠান এর তারিখ পরিবর্তন করা যেতে পারে, সেক্ষেত্রে হল-২৪ ব্যবহারকারীকে শতকরা ২০ ভাগ সার্ভিস চার্জ প্রদান করতে হবে।

  • আমন্ত্রিত অতিথিদের জন্য পরিবেশনকৃত খাবার বাবদ ভ্যাট ব্যবহারকারীকে পরিশোধ করতে হবে।

  • লগ্ন বিবাহ/কর্পোরেট প্রোগ্রামের জন্য ৫০,০০০/- টাকা এবং সাধারণ অনুষ্ঠানের জন্য ৩০,০০০/- টাকা (অফেরতযোগ্য) অগ্রিম প্রদান সাপেক্ষে বুকিং করতে হবেঃ

    * আবেদনপত্র সংগ্রহ করা যাবে। আবেদনপত্র গ্রহণের ১০দিন এর মধ্যে যথাযথ ভ্যাট কর্তৃপক্ষের নিকট ভ্যাট পরিশোধ করত। (ফুড ভ্যাট) পরিশোধিত ভ্যাটের কপিসহ চুড়ান্ত বুকিং মানির পে-অর্ডার হল কর্তৃপক্ষের নিকট জমা করতে হবে।

  • গ্রাহক কর্তৃক ফুড ভ্যাট পরিশোধ করতে না পারলে চুড়ান্ত বুকিং পে-অর্ডার জমার সময়ে বিশেষ বিবেচনায় আলাদাভাবে ফুড ভাটের টাকা হল কর্তৃপক্ষের নিকট প্রদান করা যেতে পারে।

  • ১০ দিনের মধ্যে চূড়ান্ত বুকিং পে-অর্ডার জমা না করা হলে বুকিং মানির জন্য অগ্রিম জমাকৃত টাকা তামাদি হওয়ার সাথে-সাথে বুকিং বাতিল বলে গণ্য করা হবে।

  • হল-২৪ বুকিং কেবলমাত্র নিম্নে উল্লেখিত দ্রব্য সামগ্রীর মধ্যে সীমাবদ্ধ থাকবে এবং বিনা ভাড়ায় এগুলো ব্যবহার করা যাবেঃ

    ১. কার পার্কিং।
    ২. হল রুম (বর ও কনের ২টি রুমসহ)
    ৩. এসি (সর্বোচ্চ ছয় ঘন্টা)
    ৪. রান্নাঘর ব্যবহার।

বিশেষ নির্দেশাবলী

  • হল-২৪ ব্যবহারকারীকে এরিয়া সদর দপ্তর, চট্টগ্রাম কর্তৃক সরবরাহকৃত হল-২৪ ব্যবহার এবং বুকিং এর নীতিমালা অবশ্যই মেনে চলতে হবে।

  • অসত্য তথ্য আবেদনপত্রে উল্লেখ করলে অথবা উল্লেখিত নির্দেশাবলী লংঘিত হলে এরিয়া সদর দপ্তর, চট্টগ্রাম, হল-২৪ ব্যবহার যে কোন মুহূর্তে বাতিল করার অধিকার সংরক্ষণ করে।

  • হল-২৪ এ কোন প্রকারের নেশা যাতীয় দ্রব্য আনয়ন/সেবন এবং আতশ বাজি বা পটকা ফুটানো সম্পূর্ণভাবে নিষেধ। গান/সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের জন্য কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) এর নিকট হতে অনুমতি পত্র সংগ্রহ করতঃ হল কর্তৃপক্ষের নিকট জমা প্রদান করতে হবে।

  • উপ-পুলিশ কমিশনার কার্যালয়, ট্রাফিক দক্ষিণ, আইস ফেক্টোরি রোড, সদর ঘাট এর সাথে যোগাযোগ করতঃ অনুষ্ঠানের দিন কমপক্ষে ০৫ (পাঁচ) জন ট্রাফিক পুলিশ সদস্য নিয়োগের ব্যবস্থা করতে হবে।

  • হল ব্যবহার কালে হল-২৪ বা তার আওতাধীন কোন সামগ্রীর কোনরূপ ক্ষতি সাধিত হলে ব্যবহারকারী উক্ত ক্ষতির জন্য সমুদয় মূল্য পরিশোধ করতে বাধ্য থাকবেন।

  • সার্বিক নিরাপত্তা নিশ্চিত করনের লক্ষ্যে আমন্ত্রিত অতিথি ব্যতিত অপরিচিত কেউ যাতে অনুষ্ঠানে যোগ দিতে না পারে অনুষ্ঠান আয়োজনকারী তা নিশ্চিত করবেন।

  • হল-২৪ শীতাতপ নিয়ন্ত্রন যন্ত্র বিনা ভাড়ায় একাধারে ৬ ঘন্টার বেশী ব্যবহার করা যাবে না এবং রাত ১টার পূর্বেই সকল অনুষ্ঠান শেষ করতে হবে। রাত ১ টার পর হল আর ব্যবহার করা যাবে না। বিশেষ প্রয়োজনে রাত ১টার পর হল ব্যবহার করতে হলে অনুষ্ঠানের দিন বিকাল ৫টার মধ্যে হল কর্তৃপক্ষের কাছে আবেদন করতে হবে এবং প্রতি ঘন্টার জন্য অতিরিক্ত ১০,০০০/- টাকা করে (পে-অর্ডার) পরিশোধ করতে হবে। অতিরিক্ত সময় কোন ভাবে রাত সর্বোচ্চ ৩টার বেশী হতে পারবে না।

  • ইভেন্ট ম্যানেজমেন্টের মাধ্যমে মূল্যের বিনিময়ে অনুষ্ঠানের জন্য যাবতীয় ফার্ণিচার, হাড়িপাতিল, টেবিল ক্লথ, ক্রোকারিজ, কাটলারিজ, স্টেজ, বাতি ইত্যাদির ব্যবস্থা করা হবে। উক্ত দ্রব্যাদির কোনরূপ ক্ষতি সাধিত হলে ক্ষতিগ্রস্ত সমুদয় মূল্য ব্যবহারকারী বা বুকিংকারী বহন করতে বাধ্য থাকবেন।

  • হল-২৪ ব্যবহারের পূর্বের দিন কোন প্রকার সামগ্রী হল-২৪ এ আনয়ন বা ডেকোরেশন করা যাবে না। ব্যবহারের দিন ০৮ঃ০০ ঘটিকার পর প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী হল-২৪ এ আনয়ন বা ডেকোরেশনের ব্যবস্থা করা যাবে।

  • বরাদ্দ প্রাপ্ত ব্যক্তি যদি নিজ নামে বরাদ্দ নিয়ে অন্য কারো অনুষ্ঠান করেন এবং তা কর্তৃপক্ষের গোচরীভূত হয় তবে তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে প্রচলিত আইনানুগ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন করা হবে।

  • বাবুর্চি/বাবুর্চির সহকারীদের এনআইডি কার্ড সাথে বহন করতে হবে এবং হলের প্রবেশ গেইটে রক্ষিত রেজিষ্টারে সংশ্লিষ্টদের নাম, এনআইডি নম্বর এবং মোবাইল নম্বর লিপিবদ্ধ করে হলে প্রবেশ করতে হবে।

Scroll to Top